জীবনের না বলা গল্প লিখে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ‘বলা হয়নি’ প্রতিযোগিতার পুরস্কার জিতে নিয়েছেন তিন জন। এই প্রতিযোগিতায় জীবনের এগিয়ে যাওয়ার কিংবা এগিয়ে যাওয়ার পথে পাওয়া মানুষের অবদানের কথা বলেছেন প্রতিযোগীরা।
রবিবার রাজধানীর গুলশানে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান ও সহকারী ব্যবস্থাপক মো. মনোয়ার হোসাইন।
প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেয়েছেন মোহাম্মদ আল আমিন। নাশাত জাবিন দিশা দ্বিতীয় পুরস্কার এবং সারিকা মাহজাবিন তৃতীয় পুরষ্কার পান। ১৭৪টি গল্পের মধ্যে এই তিন জনের গল্প পুরষ্কারের জন্য মনোনীত করে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার বিজয়ীরা যথাক্রমে পেয়েছেন এলজি ব্রান্ডের ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন এলজি কে১০ এবং এলজি কে৭।
এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম বলেন, মানুষের জীবনের গল্পগুলোর প্রতি এলজি ইলেক্ট্রনিক্স সংবেদনশীল। ‘বলা হয়নি’ প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো হৃদয়স্পর্শী গল্প উঠে এসেছে। জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে লেখা এ গল্পগুলো অন্যদের জন্যও অনুপ্রেরণা জোগাবে।
গত ৯ জুন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে ‘বলা হয়নি’ প্রচারাভিযান প্রতিযোগিতা শুরু হয়ে ২৯ জুনে শেষ হয়। এই প্রতিযোগিতায় ১৭৪টি গল্প জমা পড়ে। এগুলোকে নিরপেক্ষভাবে বাছাই করে তিনটি গল্পকে পুরষ্কারের জন্য মনোনীত করে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।