সোনাইমুড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালী জেলার সোনাইমুড়ির বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের বাচ্চু মিয়ার নতুন বাড়িতে রবিবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে নগদ ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মালামালসহ ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ডাকাতির পরে রশিদপুর গ্রামে জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। 
 
জানা গেছে, গভীর রাতে ১৫/১৬ জনের একদল সংঘবদ্ধ মুখোশধারী সশস্ত্র ডাকাত বাচ্চু মিয়ার বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, বিল্ডিংয়ের ভেতরে থাকা লোকজনকে হাতপা বেঁধে জিম্মি করে ফেলে। ঐ সময় ডাকাত দল ঘরে থাকা নগদ ৩ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। এ ব্যাপারে সোনাইমুড়ি থানায় অভিযোগ হয়েছে।