নাশকতার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের কর্মচারী ও স্থানীয় জামায়াত কর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে নগরীর বুধপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাবির ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ বলেন, ‘নাসির উদ্দিন বিভাগে ওয়াটার ফিল্টেশান মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে একটি মামলায় তিনি হাজিরা দিত বলে জানিয়েছিলেন।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নগরীর বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়।