কুমিল্লার চান্দিনায় দুই হাজার পিস ইয়াবাসহ শাহআলম আহমেদ (৩০) ও রুহুল আমিন (৩০) নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শাহআলম ঢাকার সাভার উপজেলার ২২/১ পূর্ব জামসিং এলাকার আব্দুল আজিজের ছেলে এবং রুহুল আমিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাঝিরঘাট গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় একটি মামলা হয়েছে।