সংসদে ক্ষমা চাইলেন ইনু

জাতীয় সংসদ সদস্যদের ‘চোর’ বলার পর অব্যাহত সমালোচনার মুখে সংসদ অধিবেশনেও ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভায় সমালোচনার পর সন্ধ্যায় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন জাসদ সভাপতি ইনু।
 
 
এর পরিপ্রেক্ষিতে তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে সংসদ সদস্যরা তাতে সম্মত না হয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। তখন তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি গণমাধ্যমে আমার বরাত দিয়ে যে বক্তব্য এসেছে, সেজন্য আমি ক্ষমা চাইছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।