চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে হিযবুত তাহরীরর ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার থানার কল্পলোক আবাসিক এলাকার গেট থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি মো. আবুল মনসুর গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- ফয়সাল বিন আজিজ ওরফে আদর (২৪), সুলতান মোহাম্মদ খান ওরফে বিদ্যুৎ (২৯), মো. আরিফুল ইসলাম (২৪) ও ফখরুল আবেদীন (২৬)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হিযবুত তাহরীর প্রচারপত্র ৫০টি, প্রেস বিজ্ঞপ্তি কপি ৬০টি, বায়োডাটা ফরম ১০টি এবং সাংগঠনিক বই ৫টি।
বাকলিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, গ্রেফতারের পর তারা হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।