জাতীয় পার্টির (জেপি) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ এপ্রিল ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের অনুমোদনক্রমে ২০১৬-২০১৯ তিন বছরের জন্য কেন্দ্রীয় কার্যকরী সংসদের পূর্ণাঙ্গ তালিকা গতকাল সোমবার ঘোষণা করা হয়। উল্লেখ্য, জাতীয় পার্টির (জেপি) কাউন্সিলে পার্টির চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন এবং সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী অন্য পদগুলো পূরণের জন্য পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০১৬-২০১৯ তিন বছরের জন্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি। সাধারণ সম্পাদক হয়েছেন শেখ শহীদুল ইসলাম। প্রেসিডিয়াম সদস্যবৃন্দ হলেন— আব্দুর রহিম, তাসমিমা হোসেন, শাহ রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, কর্নেল (অবঃ) আব্দুল লতিফ মল্লিক, মফিজুল হক বেবু, আমেনা বারী, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা, এ টি এম আমিনুল ইসলাম পিন্টু, রুহুল আমীন এমপি, শেখ মোঃ জয়নাল আবেদীন, নাজমুন্নাহার বেবী। নির্বাহী সম্পাদক হয়েছেন সাদেক সিদ্দিকী। ভাইস চেয়ারম্যানবৃন্দ হলেন— আজিজ বাঙাল, মীর হারুনুর রশিদ, মীর মোশারফ হোসেন মিরন, আশরাফুল ইসলাম, শরীফ শফিকুল হামিদ চন্দন, মাহিম হোসেন, মোহাম্মদ হোসেন রেনু, আলহাজ আব্দুল আলী, জামিলুল হক বকুল, আফজাল হোসেন ও জাহানারা আরজু। যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ হলেন— খলিলুর রহমান খলিল, মনিরুল হক জমাদ্দার, ইফতেখার আহমেদ লিমন, মাহবুবুর রহমান লিপটন, এম এ কাইয়ুম, খন্দকার শাহীন আলদ্বীন রিজভি, মহসিন হোসেন বাবলু, নুরুজ্জামান ভুলু ও আতিকুল ইসলাম উজ্জল।
যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক- এম, সালাহউদ্দিন আহমেদ। অপর যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দ হলেন— ফতেহ আলী টিপু, আব্দুল হালিম ও এম এস রাশিদা করিম। সহ-সাধারণ সম্পাদকবৃন্দ হলেন— জাহাঙ্গীর আলম প্রধান, আলহাজ মোঃ আব্দুল্লাহ, আমিনুল ইসলাম তপন, সৈয়দ নাজমুল আলম, কে এম মজিবুর রহমান মজনু, সিদ্দিকুর রহমান টুলু, অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল ও আজাদ দোভাষ। সাংগঠনিক সম্পাদক হলেন— আবুল খায়ের সিদ্দিকী আবু। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ হলেন— ঢাকা বিভাগ-আবুল হোসেন, রাজশাহী বিভাগ-সৈয়দ সালাহউদ্দিন, রংপুর বিভাগ-অ্যাডভোকেট ফজলে করিম পল্লব, বরিশাল বিভাগ-আলহাজ নজরুল ইসলাম, খুলনা বিভাগ-সাদেক আহমেদ নিপু, সিলেট বিভাগ-রাশেদুল হাসান কাজল, চট্টগ্রাম বিভাগ-আলহাজ কাজী মোঃ নাসিরুল আলম, ময়মনসিংহ বিভাগ- সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ। অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম বাহাদুর। প্রচার সম্পাদক-হুমায়ুন কবির তালুকদার রাজু, যুগ্ম প্রচার সম্পাদক-মঞ্জুর হাবিব (মঞ্জু), প্রকাশনা সম্পাদক-আব্দুল মান্নান বাবু, যুগ্ম প্রকাশনা সম্পাদক-গোলাম সারোয়ার জমাদ্দার, যুগ্ম দপ্তর সম্পাদক- জীবন কৃষ্ণ বৈরাগী, কৃষি বিষয়ক সম্পাদক-শেখ আলাউদ্দিন, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক-ডা. বেলাল মৃধা, ক্রীড়া বিষয়ক সম্পাদক-আলী আব্দুল্লাহ টিংকু, যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক-নাসির উদ্দিন তালুকদার জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-আইয়ুব আলী ফনু, যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-মনির রেজা খান, আইন বিষয়ক সম্পাদক-অ্যাডভোকেট রশিদ আহমেদ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক-অ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক- রিজিয়া বেগম প্রামাণিক, যুগ্ম শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক- ওয়াকিল আহমেদ ওকাল, যুব বিষয়ক সম্পাদক-নজরুল ইসলাম, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক- জাকির হোসেন সুলতান, মহিলা বিষয়ক সম্পাদক-রোকেয়া আক্তার রঞ্জু, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক-খাদিজা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-ব্যারিস্টার মাকসুদুন নবী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-শাহীন আজাদ, যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-আমিনুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-নার্গিস সুলতানা, যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মরিয়ম আক্তার সুরমা, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক- মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক-সাব্বির আহমেদ করিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক-ডাঃ ফরিদ আহমেদ, যুগ্ম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ শহীদুজ্জামান, পরিবেশ বিষয়ক সম্পাদক-নুরুল ইসলাম মিয়া, যুগ্ম পরিবেশ বিষয়ক সম্পাদক-সাদেকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট বাবর আলী ও যুগ্ম মানবাধিকার বিষয়ক সম্পাদক-নাজমা আক্তার। কেন্দ্রীয় নির্বাহী সদস্যবৃন্দ হলেন— জাহাঙ্গীর হোসেন, ইউসুফ আলী আকন, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, আব্দুল ওহাব তালুকদার, আবুল কাশেম, এম এ জামাল মিন্টু, আব্দুল মজিদ সরকার, মৌসুমী আক্তার, মোশারফ হোসেন হাওলাদার, মৌসুমী রানী দাস, কাজী মাসুদ আহমেদ, চৌধুরী হাবিবুর রহমান, ডাঃ মোঃ মনির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক ও ডাঃ এম এন আলম।