রাজধানীর কল্যাণপুরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে। বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে বলে জানা গেছে। পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।
বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই তল্লাশি চালিয়ে আসছে তারা। রাতে তল্লাশি চালানোর সময় এ সংঘর্ষ বাঁধে বলে ধারণা করছে বাসিন্দারা।