রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার নাম পলি আক্তার (২৭)। স্বামী পরিত্যক্ত ঐ নারী যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের ২৭৬/ এ টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পোশাক তৈরি করে বিভিন্ন বাসা-বাড়িতে বিক্রি করতেন।
মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ওসি জিয়া রহমান জানান, ঐ নারীর হাত-পা বেঁধে তাকে জবাই করা হয়েছে। এছাড়া দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বত্তরা। ১০ বছর আগে স্বামী দ্বীন ইসলামের সঙ্গে পলির ছাড়াছাড়ি হয়।
তিনি আরো জানান, নদী (১০) নামে এক কন্যা সন্তান রয়েছে পলি আক্তারের। হত্যার কারণ জানা যায়নি।