সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর আল-আতারে সরকারি বাহিনীর বিমান হামলায় ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
সোমবার সরকারি একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের বাহিনী বিদ্রোহীদের ওপর এ বিমান হামলা চালিয়েছে। স্থানীয় একজন বাসিন্দা আল-জাজিরাকে জানিয়েছে, সোমবার এক দিনেই ২৭ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সরকারি বাহিনী। যদিও সিরিয়ান সরকাররে পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধের অনেক সময়ই আল-আতারেবে আক্রমণ করা হয়েছে। সরকারি বার্তা সংস্থা সানা'র খবরে বলা হয়, সোমবার আলেপ্পো ছাড়াও বিদ্রোহীদের ওপর দিয়ের আজযোর, হামা, হোমস এবং দেরা প্রদেশেও হামলা চালানো হয়েছে। আল-জাজিরা।