কল্যাণপুরের অভিযানস্থলের আশেপাশের স্কুল বন্ধ

 
রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানস্থলের আশেপাশের স্কুল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার শিক্ষক ও প্রশাসিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
 
কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি ছয়তলা ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর সেখানকার যাতায়াত সীমিত করে দেয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। কল্যাণপুর গার্লস হাইস্কুল, হলি ক্রিসেন্ট স্কুল, কল্যাণপুর ল্যাবরেটরি হাইস্কুলসহ আশেপাশের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে দূরে অবস্থিত স্কুলগুলো খোলা রয়েছে।
 
ভোর পাঁচটা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত চরা অভিযানে নয়জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।