কেন মাথায় সিঁদুর লাগিয়ে ঘুরছেন ক্যাট!

সম্প্রতি বি-টাউনের অনেকেই একটা আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছেন। আর তা হলো ইদানীং ক্যাটরিনা মাথায় সিঁদুর লাগিয়ে ঘুরছেন। কিন্তু কেন?
 
এ নিয়ে কোন উপসংহার টানার আগে পুরো ঘটনাটা ব্যাখ্যা করি। ক্যাটরিনার পরবর্তী ছবি 'বার বার দেখো'-এর একটা গান 'কালা চশমা' সম্প্রতি মুক্তি পেয়েছে। আর এই গানটাতেই তাকে মাথায় সিঁদুর পরে দেখা গেছে। শোনা যাচ্ছে, এই গানটা ছাড়াও ছবির বেশ অনেকটা অংশেই তাকে সিঁদুর পরে দেখা যাবে।
 
তার মানে ধরে নেওয়া যায় যে, ওই ছবিতে ক্যাটরিনাকে বিবাহিত দেখানো হয়েছে। এমনিতেই এই ছবির শুরু থেকে বেশ কয়েকবার খবরের শিরোনামে উঠে এসেছেন ক্যাট। গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করতে গিয়ে তিনি নাকি তার কো-স্টার সিদ্ধার্থ মালহোত্রার প্রেমে পড়েছেন! এবং এই কারণেই নাকি ভেঙেছে আলিয়া ও সিদ্ধার্থের সম্পর্ক।
 
ক্যাট-সিদ্ধার্থের সম্পর্ক সত্যি বা মিথ্যে যাই হোক,  'কালা চশমা' গানে কিন্তু দুজনের কেমিস্ট্রি দেখার মতো।