মোহামেডানকে রুখে দিলো রহমতগঞ্জ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি মোহামেডান স্পোটিং ক্লাব। সবসময়ই ফেভারিট হয়ে শুরু করলেও আগের আট আসরের কোনটিতেই হার দিয়ে মিশন শুরু করতে হয়নি সাদা-কালোদের।
 
সোমবার তেমনটাই হতে যাচ্ছিলো প্রায়। তবে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের বিপক্ষে শেষ মুহূর্তের হার ঠেকায় মোহামেডান। ভাগ্য হয়ত সহায় ছিল। শেষ পর্যন্ত পুরান ঢাকার দলটির বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী দলটি।
 
সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে এবার ঢাকা সহ চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম দিয়ে শুরু হয়েছে লিগের প্রথম পর্ব।
 
সকালে বৃষ্টি হওয়ায় এম এ আজিজ স্টেডিয়ামের মাঠ ছিল ভেজা। ভারি মাঠে শুরু থেকে সাবধানী ফুটবল খেলতে থাকে দুই দল। নিজেদের রক্ষণ সামনে আক্রণে যাওয়ার চেষ্টা ছিল মোহামেডান ও রহমতগঞ্জের। সেই কৌশলে খেলে ১৭ মিনিটে সফলতা পেয়ে যায় পুরান ঢাকার দল রহমতগঞ্জ। সিও জোনাপিও গোল করে এগিয়ে দেন দলকে।
 
পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। কিন্তু গোল মিসের অভ্যেসটা ত্যাগ করতে পারেনি জসিমউদ্দিন জসীর শিষ্যরা। একাধিক সুযোগ নষ্ট করেছে মোহামেডানের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ৮১ মিনিটে সমতায় ফিরে মোহামেডান। বক্সের ভেতর রহমতগঞ্জ অধিনায়ক শওকত রাসেলের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকটি থেকে গোল পরিশোষ করেন অধিনায়ক ইসমাইল বাঙ্গুরা।
 
আগের আট আসরে ৬ বার জয় এবং ২ বার ড্র দিয়ে লিগ শুরু করেছিল মোহামেডান। নবম আসরের শুরুটি হলো ড্র দিয়ে