বেড়ায় যৌথবাহিনীর অভিযান, গ্রেফতার ৪

পাবনার বেড়া উপজেলার পদ্মা ও যমুনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চলে মঙ্গলবার যৌথবাহিনী জঙ্গিবিরোধী  অভিযান চালিয়ে চার সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
 
বেড়া ও সাঁথিয়া সার্কেল এএসপি জাকির হোসাইন জানান, সকাল ৯টা থেকে  পুলিশ, র‌্যাব, ও বিজিবির ৬৪ জন সদস্য বেড়ার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন এবং নতুন ভারেঙ্গা ইউনিয়নে অবস্থিত খয়েরবাগান চর, পূর্ব শ্রীকণ্ঠদিয়া চর, চরসাফল্যা ও চরনাকালিয়ায় অভিযান চালায়। এ সময় চার সন্দেহভাজন সন্ত্রাসী আমন (৩২), শরিফ (৩১), সুলতান (৩৫) এবং মানিককে (৩৪) গ্রেপ্তার করা হয়।