গত মৌসুমে বার্সার ইতিহাসের রেকর্ড আয়

বিগত কয়েক বছর ধরে নিয়মিতই সাফল্য পাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। পারফরম্যান্সের পর এবার ধারাবাহিক সাফল্য আসছে মাঠের বাইরেও। ২০১৫-১৬ মৌসুমে রেকর্ড আয় করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যার পরিমাণ ৬৭৯ মিলিয়ন ইউরো।
 
কাতালান ক্লাবটির মোট আয় থেকে ট্যাক্স পরিশোধ করে ২৯ মিলিয়ন ইউরো লাভ হয়েছে। যেখানে দলটি ২০২১ সালে এক বিলিয়ন ইউরো আয়ের টার্গেট নিয়েছে।বার্সার এবারের আয় থেকে তারা ক্যাম্প ন্যু’কে আরও সম্প্রসারিত করবে।
 
এক বিবৃতিতে জানানো হয়, বার্সার মূল স্পন্সর কাতার এয়ারওয়েসের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছে। দলটির আয় মূলত স্পন্সর, জার্সি ও টিভি স্বত্ত থেকেই আসে। ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনা ঘরোয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা লা লিগা জেতে। পরে দলটির ঘরে কোপা দেল রে’র ট্রফিও যায়।