অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় পাঁচজনকে ১১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া, আমবাগ ও দেওলিয়াবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ হোসেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম (টেকনিক্যাল) মো. মুখলেছুর রহমান, এজিএম মো. জুনায়েদ হোসেন ও এজিএম মো. নূরুল ইসলাম প্রমুখ।