মীনা বাজারে কেনাকাটায় ভিসা’র ডিসকাউন্ট অফার

দেশের জনপ্রিয় সুপারশপ মীনা বাজারের সঙ্গে আকর্ষণীয় ৫ শতাংশ ডিসকাউন্ট অফার চালু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা।
 
আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত দেশের ৩৩টি মীনা বাজার রিটেইল আউটলেট এবং www.meenabazar.com.bd থেকে কেনাকাটার ক্ষেত্রে যেকোনো কিছু কিনলেই এ ডিসকাউন্ট অফার উপভোগ করতে পারবেন ভিসা কার্ডধারীরা।
 
ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টি. আর. রামচন্দ্র বলেন, বাংলাদেশের ভিসা গ্রাহকদের জন্য ডিসকাউন্ট অফার দিতে পেরে আমরা আনন্দিত। দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারের আমরা প্রতি গ্রাহকদের উদ্বুদ্ধ করতেই চাই। এরই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় চেইন সুপারশপ মীনা বাজারের সঙ্গে মিলে ডিসকাউন্ট অফার দিয়েছি আমরা, যাতে করে ক্যাশ বা নগদ টাকার উপর নির্ভরতা কমিয়ে গ্রাহকরা নিরাপদে, সহজে এবং কম সময় ব্যয়ে কেনাকাটা করতে পারেন।
 
মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান বলেন, ক্রেতারা সবসময় সেরা অফার পেতে চায়। আর এ লক্ষ্যে কেনাকাটাকে উপভোগ করতে ভিসা এবং মীনা বাজার মিলে ভিসা কার্ডধারীদের জন্য ভেল্যু-ফর-মানি অফার চালু করা হয়েছে। মীনা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে যেকোনো পণ্য ক্রয়ে ৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন ভিসা গ্রাহকরা। 
 
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকল ভিসা কার্ডধারীদের জন্য এ অফার চালু থাকবে। ঢাকার বনশ্রী, আজিমপুর, ধানমন্ডি ও এলিফ্যান্ট রোডসহ চট্টগ্রামের মীনা বাজার আউটলেটে ডিসকাউন্ট অফার পাওয়া যাবে।
 
ইলেক্ট্রনিক পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং নগদ টাকা সঙ্গে রাখার কমানোর উদ্দেশ্যে নিরাপদ, সহজ এবং দ্রত ইলেক্ট্রনিক পদ্ধতিতে অর্থ লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসার মূল লক্ষ্য।