জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ৩

 
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পারুলিয়া মণ্ডলপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার ভোরে জয়পুরহাট থেকে একটি মিনি ট্রাক পাঁচবিবির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আশা পাথর ভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। আহত তিনজনই মিনি ট্রাকের ড্রাইভার ও হেলপার বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের পরিচয় জানা যায়নি। 
 
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।