চপেটাঘাতের শিকার জাস্টিন টিম্বারলেক!

গিয়েছিলেন গল্ফ টুর্নামেন্টে যোগ দিতে। আচমকাই গালে এসে পড়ল সপাটে এক চড়! এমন ঘটনাই ঘটেছে জাস্টিন টিম্বারলেকের সঙ্গে!
 
২৭তম বার্ষিক আমেরিকান সেঞ্চুরি চ্যাম্পিয়নশিপ চলাকালীন ঘটেছে এই ঘটনা।
 
আমেরিকার এই প্রসিদ্ধ গল্ফ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জাস্টিন। ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাত্ই তাকে আক্রমণ করে একজন। জাস্টিনের ডান গালে সজোরে চড় মারে সেই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান এই অভিনেতা।
 
ক্ষণিক পর ঘুরে দাঁড়িয়ে সেই ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করেন, কেন এমন করল সে? সদুত্তর মেলেনি। এর পরেই পুলিশ গ্রেফতার করে তাকে।