মার্কিন টেলি-সিরিজে এখন পরিচিত মুখ প্রিয়াংকা চোপড়া। বিগ বাজেট হলিউড ছবিতেও তিনি মুখ্য চরিত্রে। এহেন সাফল্যেও দিদি প্রিয়াংকার মাথা ঘুরে যায়নি, এমনটাই মনে করেন পরিণীতি চোপড়া।
তার কথায়, 'প্রথমে একটা টেলিভিশন সিরিজ। পরে সিনেমা। যেভাবে ও (প্রিয়াংকা) এগিয়ে চলেছে, আমি অনুপ্রাণিত! অসুস্থ থাকলেও শুটিং বন্ধ করে না সে। পাগলের মতো কাজ করে চলেছে!'
পাশাপাশি, প্রিয়াংকা ব্যক্তিজীবনেও যে তাকে গাইড করেন, সে কথা জানাতে ভোলেননি পরিণীতি।
বলেছেন, 'এত সাফল্যের পরেও ও যেভাবে পারিবারিক বিষয়ে নজর রাখে, তা অবাক করার মতো। নিজের ক্যারিয়ার নিয়ে প্রিয়াংকা এত ব্যস্ত। এর মধ্যেও আমার যে কোনও প্রয়োজনে তাকে পাশে পাই।'