অভিশাপ মোচনে হিলারি সেরা : বিল ক্লিনটন

 
স্বামী বিল ক্লিনটনের জন্য প্রচারণায় নেমে ১৯৯২ সালে ডেমোক্রেটদের কনভেনশনে সমর্থন জানিয়েছিলেন হিলারি ক্লিনটন। ২০১৬ সালে সেই প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের জন্য ডেমোক্রেট কনভেনশনে হিলারির পক্ষে বক্তব্য রাখলেন বিল ক্লিনটন। বক্তব্যে তিনি বললেন, অভিশাপ মোচনে (সমস্যা সমাধানে) হিলারির কোন তুলণা হয়না।
 
ব্যক্তিগত জীবনে হিলারি কিভাবে তার সমস্যগুলোর সমাধান করেছেন তার উদাহরণ তুলে এ সময় নিজের স্ত্রীর প্রশংসা করেন বিল।
 
IMG0
 
এ সময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র অনেক দেরিতে এমন কিছু পেয়েছে। হ্যাঁ, হিলারি হয়ত যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। কিন্তু সে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের প্রতিটি বালিকাকে সে বলতে পারবে, 'আমি হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। কিন্তু আমার পরে এই তালিকায় থাকবে তোমরা। বিবিসি।