রাজধানীর কল্যাণপুরে 'জঙ্গি আস্তানায়' গতকাল মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে নিহত সন্দেহভাজন নয়জন জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তারা সবাই গুলিতে নিহত হয়েছেন। বেশির ভাগ গুলি পেছনের দিক থেকে লেগেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তে থাকা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ।
ময়নাতদন্ত প্রক্রিয়া নেতৃত্ব দেন সোহেল মাহমুদ। তিনি বলেন, 'নিহত নয়জনের ডিএনএর নমুনা নেয়া হয়েছে। তাদের রক্ত, চুল, ভিসেরাসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।'
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে দুপুর পৌনে দুইটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে ওই নয়জনের লাশের ময়নাতদন্ত হয়।