খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম সবুরপাড়া এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি এসএমজি ও চার রাউন্ড গুলিসহ চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, নির্মল চাকমা (১৮), শিমুল চাকমা (১৮), সুকুমার চাকমা (৪৫) ও সুমন চাকমা (২২)।
তারা ইউনাইটেড ডেমোক্রেট্রিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে নিরাপত্তা বাহিনীর সূত্র নিশ্চিত করেছে। তবে ইউপিডিএফ আটককৃতরা তাদের কর্মী নয় বলে দাবি করেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানান, লক্ষ্মীছড়ির দুর্গম সবুরপাড়ায় সন্ত্রাসীরা অবস্থান এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১২টা দিকে লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল নুরুল আমিনের নেতৃতে সেনাবাহিনী অভিযান শুরু করে। পরে ভোর ৫টার দিকে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি এসএমজি, চার রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, বিকাশ এ্যাকাউন্টের বিপুল সংখ্যক সিম ও ইউপিডিএফের চাঁদার রশিদ উদ্ধার করা হয়।