গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার উত্তর খাটিয়ামারী গ্রামে বুধবার সকালে বন্যার পানিতে ডুবে মো. লাল চাঁন (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। লাল চাঁন ওই গ্রামের মৃত. আলা উদ্দিনের ছেলে।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জালাল জানান, বন্যার পানিতে লাল চাঁনের বসতবাড়িতে ডুবে গেছে। এ কারণে তিনি কলার গাছ সংগ্রহ করে ভেলা তৈরি করেন। পরে ওই ভেলায় উঠে মজবুত করে বাঁধন দেয়ার সময় তিনি হঠাৎ করে পানিতে ডুবে যান। এতে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, লাল চাঁনের বিষয়টি ফুলছড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।