কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার নবাব ফয়জুন্নেছা ছাত্রী নিবাস থেকে তিন ছাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখার নবাব ফয়জুন্নেছা ছাত্রী নিবাস থেকে কলেজের শিক্ষকদের উপস্থিতিতে তাদের আটক করা হয়।
রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, আটককৃত ওই তিন ছাত্রী ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। তাদের কাছ থেকে কিছু ইসলামী ও জেহাদি বই পাওয়া গেছে।
তিনি আরো জানান, ওই ছাত্রীদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় কলেজ কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে, তাই জিজ্ঞাসাবাদ করতে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীদের আদালতে সোপর্দ কিংবা ছেড়ে দেয়ার বিষয়টি চুড়ান্ত হবে বলেও পুলিশ জানিয়েছে।
আটককৃতদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শেষ বর্ষের ছাত্রী কানিজ ফাতেমার পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।