পরিচয় মিলেছে কল্যাণপুরে নিহত আরেক জঙ্গির

 
রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত আরেক জঙ্গির পরিচয় মিলেছে। তার নাম রায়হানুল কবির। বাড়ি রংপুরের পীরগাছায়। বাবার নাম শাহজাহান কবির। মা রাহেলা বেগম। 
 
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিট পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
 
তিনি বলেন, জঙ্গি কার্যক্রমে রায়হানুল কবিরের নাম ছিল তারেক। গত বছরের নভ্ম্বেরে আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে পুলিশ হত্যার ঘটনায় তালিকাভুক্ত আসামি ছিলেন। এক বছর আগে থেকে রায়হান বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। 
 
এর আগে নিহত নয় জঙ্গির মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। এখনো একজনের পরিচয় জানা যায়নি।