কাউনিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় পৃথক ঘটনায় সাপাদ হোসেন (৩) এবং রিমি খাতুন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহতদের পরিবার জানায়, বুধবার বিকালে রংপুর সদরের বালারঘাট গ্রামের মাসুদ আলীর ছেলে সাপাদ হোসেন নানা বাড়ি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির পাশে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।
 
অপর দিকে উপজেলার বিশ্বনাথ গ্রামের রেজাউল ইসলামের শিশু মেয়ে রিমি খাতুন সন্ধার দিকে ঘরের বাহিরে বের হয়। কিছুক্ষণ পর রিমিকে উঠানে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে উঠে।