পূর্বধলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে মেরাজ উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
তিনি উপজেলার হোগলা ইউনিয়নের ডোলকর গ্রামের মৃত মেথু শেখের ছেলে।
 
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মেরাজ উদ্দিন মাঠে কাজ করতে গেলে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।