ভারতীয় ক্রিকেটার হরভজন সিং কন্যা সন্তানের পিতা হয়েছেন। ভারতীয় এই স্পিনারের মা অবতার কৌর জানিয়েছেন, হরভজনের স্ত্রী গীতা বাসরা বুধবার লন্ডনে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
গত অক্টোবরে জলন্ধরের গুরুদুয়ারায় একটি ঘরোয়া অনুষ্ঠানে আট বছর প্রেমের পরে হরভজন ও গীতার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২০০৭ সালে গীতা বলিউডে ক্যারিয়ার শুরু করার সময়ে হরভজনের সঙ্গে প্রেম শুরু করেন। দিল দিয়া হ্যা, দ্য ট্রেন নামের সিনেমাগুলোতে ব্যর্থ হওয়ার পরে ব্যক্তিগত জীবনে মনোযোগ দেন তিনি। হিন্দুস্তান টাইমস।