সাতক্ষীরার ঘোনায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ফুফু ও ভাতিজি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় এ বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘোনা কাজিপাড়া গ্রামের প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৩৫) ও তার ভাই আনারুল ইসলামের মেয়ে ফতেমা খাতুন (১২)। ফতেমা খাতুন স্থানীয় ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান জানান, হালিমা ও ফতেমা তাদের বাড়ির বাইরে একটি গাছ তলায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় বজ্রপাতে তারা দুজনেই নিহত হন।