ঝিনাইদহে বিশেষ অভিযানে আটক ৪৩

 
ঝিনাইদহের ছয় উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জামায়াত-শিবির কর্মীসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
 
আটককৃতদের মধ্যে ঝিনাইদহের শৈলকুপায় এক জামায়াত ও দুই শিবির, সদরে এক জামায়াত ও মহেশপুরে জামায়াতের এক কর্মী রয়েছেন। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে নাশকতাসহ অনান্য মামলার পলাতক ৩৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।