টিউবলাইট সালমান

এই প্রথম কেবল তথাকথিত হিরো নয়, সালমান খানকে দেখা যাবে একেবারে অন্যরকম একটি চরিত্রে। কবির খানের 'টিউবলাইট' -এ অভিনয় শুরু করতে যাচ্ছেন 'ভাইজান'। ছবিটিতে 'কিক' তারকা যে চরিত্রে অভিনয় করবেন তার দৈহিক বিকাশ একজন পূর্ণবয়স্ক মানুষের মতো হলেও মানসিকভাবে সে রয়ে গেছে শৈশবেই।
 
বিগ বস ১০-এর শুটিং সেরেই সালমান উড়ে যাবেন লাদাখ। তারপর ৪৮ ঘন্টা সময় থাকছে সেখানকার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।
 
আগস্টের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে শুটিং। আগে শোনা গিয়েছিল, দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফ থাকবেন সালমানের বিপরীতে। কিন্তু নতুন খবর বলছে, সালমানকে এক চাইনিজ মহিলার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এই ছবিতে। এছাড়াও এতে থাকবেন সালমানের ভাই সোহেল খান।
 
১৯৬২-র ইন্দো-চায়না যুদ্ধের পটভূমিকায় তৈরি এই ছবি আদতে একটি লাভ স্টোরি।