সব কিছু ঠিকঠাক থাকলে দাদু রাজ কাপুরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাতি রণবীর কাপুরকে।
সূত্রের খবর অনুযায়ী‚ আর কে ফিল্মসের ব্যানারে রাজ কাপুরের বায়োপিক তৈরি করতে চান রণধীর ও ঋষি কাপুর। বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা আর কে ফিল্মসের পূণর্জন্মও হবে এই ছবির হাত ধরেই।
রাজ কাপুরের বায়োপিক বহু দিন ধরেই কাপুর পরিবারের স্বপ্নের প্রজেক্ট। কিন্তু মূলত রাজ কাপুরের চরিত্র করার মতো অভিনেতা নির্বাচন করতে না পারার কারণেই এতদিন সফল হয়নি সেই স্বপ্ন।
অবশেষে রণবীর ও ঋষি কাপুর সম্মত যে, রাজ কাপুরের চরিত্রে অভিনয় করার জন্য রণবীরই যোগ্যতম ব্যক্তি। রণবীর নিজেও তার দাদু রাজ কাপুরের মুগ্ধ ও একনিষ্ঠ ভক্ত।
কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, খুব শিগগিরই হয়তো এই প্রজেক্টের কাজ শুরু হবে।