আলোচিত তিন মামলার পেপারবুক সুপ্রিম কোর্টে

অগ্রাধিকার ভিত্তিতে ছাপানোর পর আলোচিত তিন মামলার পেপারবুক সুপ্রিম কোর্টে পৌঁছেছে। সরকারি ছাপাখানায় রয়েছে আরও এক মামলার পেপার বুক।
 
জানা গেছে, সিলেটের শিশু সামিউল আলম রাজন, খুলনার রাকিব হাওলাদার এবং ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যা মামলার পেপারবুক সম্প্রতি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ (প্রশাসন ও বিচার) এ তথ্য জানান।
 
আর গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্সের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত হচ্ছে।IMG0
 
মো. সাব্বির ফয়েজ বলেন, পেপারবুক প্রস্তুতের পর মামলাগুলো প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে। প্রধান বিচারপতি যদি এসব মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন, তাহলে তা হাই কোর্টে সংশ্লিষ্ট বেঞ্চে যাবে ও শুনানি হবে।IMG1