কালুখালীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১

রাজবাড়ীর কালুখালী উপজেলার চর অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে তুহিন মোল্লাকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত তুহিন মোল্লা মৃগী ইউপির আখরজানি গ্রামের খলিল মোল্লার ছেলে।
 
কালুখালী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার চর অঞ্চল সাদার চর, কৃষ্ণ নগরসহ বিভিন্ন এলাকায় অভিযানের সময় ডাকাতি মামলার আসামি তুহিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নামে থানায় ডাকাতি মামলা রয়েছে।