হিলারির প্রশংসায় পঞ্চমুখ মেয়ে চেলসি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে একজন ‘চমৎকার, চিন্তাশীল ও উল্লসিত’ মা হিসেবে প্রশংসা করেছেন মেয়ে চেলসি ক্লিনটন।
 
বৃহস্পতিবার ডেমোক্রেটিক দলের সম্মেলনে তিনি বলেন, ‘যখনই আমার মা কাজের জন্য বাইরে যেতেন কাগজে লিখে যেতেন তিনি বাইরে গেছেন।’
তিনি স্মরণ করেন, ১৯৯৪ সালে যখন তার মা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিলেন তখন তিনি সর্বজনীন স্বাস্থ্য সেবা আইন পাসের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।
 
চেলসি বলেন, ‘আমি এটা খুব কাছ থেকে দেখেছিলাম। এটা ছিল একটা আঘাত। এটা ছিল চরম বেদনাদায়ক। আমার মা মন থেকে চেষ্টা করেছিলেন। কিন্তু আপনারা সবাই জানেন, তিনি ব্যর্থ হয়েছিলেন।’
 
তিনি বলেন, ‘আমার বয়স তখন ছিল ১৪। ওই ঘটনা দেখে সহ্য করা আমার জন্য ছিল অনেক কষ্টের। তবে আমার মা, তিনি ছিলেন বিস্ময়কর।’
চেলসি তার মাকে ‘তার হিরো’ এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পরিচয় করিয়ে দেন।