কাউনিয়ায় বজ্রপাতে নিহত ২

রংপুরের কাউনিয়ায় কচুরি পানা উঠাতে গিয়ে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলি গোপাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন (৪৫) এবং সবুর মিয়ার ছেলে শাকিল হোসেন (১৬)।
 
দুপুরে বাড়ির পাশে ডোবায় কচুরিপানা উঠাতে থাকে এমন সময় আকাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এই বজ্রপাতে তারা দু’জন ঘটনা স্থলে মারা যায়। এসময় মনির হোসেনের স্ত্রীও গুরুতর আহত হয়।