গোবিন্দগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের প্রাণহানি

 
 
­­­­­­­­­­গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সমসপাড়া নুনদহ গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে শরিফুল ইসলাম (৩৮) নামে এক কৃষক মারা গেছেন। নিহত শরিফুল ওই গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।
 
তালুক কানুপুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার বেলা দুইটার দিকে শরিফুল বাড়ির পাশে নিজ পুকুরে মাছের খাদ্য দিচ্ছিছিলেন। এ সময় আকাশ মেঘাছন্ন হয়ে হঠ্যাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার ভোরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর বাজার এলাকার চামাড়পুর এলাকায় খোয়াই নদীতে এ ঘটনাটি ঘটে।