কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আলম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলম উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের আব্দুল বারেকের ছেলে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, আলম মিয়া পাশ্ববর্তী চিরাং ইউনিয়নের বাট্রা মধ্যপাড়া গ্রামের করিম মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘ দিন ধরে শ্বশুরালয়ে বসবাস করে আসছিল। শুক্রবার সকালে আলম বৃষ্টিতে ভিজে বাড়ির পেছনে কালিয়ান বিলে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে সে মারাত্মক আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব বজ্রপাতে আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।