পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল প্রবল স্রোতের কারণে টানা এক সপ্তাহ ধরে মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।
 
শুক্রবার শিমুলিয়া প্রান্তে পণ্যবাহী প্রায় ২শ' ট্রাকসহ দু'পারে প্রায় চারশ' যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
 
বিআইডব্লিউটিসি'র সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ জানান, 'বহরে ১৭টি ফেরির মধ্যে এখন চলাচল করছে ১৩টি ফেরি। ৪টি রোরো, ৪টি কে-টাইপ, ৪টি ডাম্প ও একটি মিডিয়াম ফেরি চলছে। লৌহজং টার্নিংয়ে তীব্র স্রোতের সাথে ফেরিকে লড়াই করে টেনে নেয়ার জন্য বিআইডব্লিউটিএ'র উচ্চক্ষমতার টাগ ব্যবহার করা হচ্ছে। এতে গত কয়েকদিনের চেয়ে আজকে ফেরি চলছে বেশি। তবে যে ফেরিগুলো চলাচল করছে তাও সময় লাগছে প্রায় দেড় গুণ। এই সীমিত ফেরি চলাচলের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বাস ও ছোট যানকে প্রাধান্য দেয়ায় পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ছে বেশী।'