মানহানির মামলা প্রত্যাহার করছে এরদোগান!

 
নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় করা মানহানির মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, আমাকে অসম্মান করার কারণে যে মামলাগুলো হয়েছিল তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।' এ সময় তিনি আরো জানান, সামরিক অভ্যুত্থান চেষ্টা ভণ্ডুল করে দেয়া সাধারণ জনগণের ভালবাসার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
 
এরদোগান এ সময় আবারো তার কার্যাবলীর সমালোচনাকারী দেশগুলোকে হুঁশিয়ার করে বলেন, 'নিজের চরকায় তেল দাও।'
 
তুরস্কে শীর্ষ কিছু সামরিক কর্মকর্তাকে বরখাস্ত ও গ্রেফতার করার মাধ্যমে এরদোগান তুরস্ক-মার্কিন সামরিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রে সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল। এর জবাবে দেশটির প্রেসিডেন্ট দাবি করেন, মার্কিন এই সামরিক কর্মকর্তাও তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার অংশ ছিল।
 
উল্লেখ্য, এ বছর সম্মানে আঘাত হানার জন্য ২ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করেছিল এরদোগান। বিবিসি।