একুয়া পাওয়ার এইচডি ফোরজি মডেলের পর আবার আরেকটি নতুন মডেল উন্মোচন করল ভারতীয় মোবাইল ডিভাইস নির্মাতা ইনটেক্স। নতুন এই মডেলের নাম ইনটেক্স ক্লাউড স্ট্রিং ভি২.০।
এই মডেলটি আগের ক্লাউড স্ট্রিং এইচডি স্মার্টফোনের আপডেটেড সংস্করণ। ক্লাউড স্ট্রিং এইচডি চলতি বছরের মে মাসে বাজারে এসেছিল।
নতুন মডেলটির ডিসপ্লে ৫ ইঞ্চির(এইচডি)। রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস প্রোটেকশন। ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, সঙ্গে ২ জিবি র্যাম। ১৬ জিবির ইন্টারনাল মেমোরি, যা এক্সপ্যান্ডেবল মাইক্রোএস কার্ডের সাহায্যে।
এই স্মার্টফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট, সঙ্গে ব্যাটারি ২২০০ এমএএইচ-এর।
ইনটেক্সের দাবি, এই ফোনে টানা ৭ ঘণ্টা কথা বলা যাবে। স্মার্টফোনটির ক্যামেরা বেশ ভাল। রিয়ার ক্যামেরা ৮ এমপি-র, ফ্রন্ট ৫ এমপি-র। স্লো-মোশন ভিডিও শুটিংয়ের সুবিধা।
তবে এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টেকনোলজি। ভারতে ৬ হাজার ৪৯৯ রুপিতে মিলবে এই ফোন, যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৬০০ টাকা।