ঝিনাইদহে জঙ্গি বিরোধী অভিযানে গ্রেফতার ৫০

ঝিনাইদহে জঙ্গি দমনে বিশেষ অভিযানে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মী রয়েছে।
 
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।  
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।