চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৬২

 
চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
এর মধ্যে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে চল্লিশ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
 
চট্টগ্রাম নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।