ঝিনাইদহে জঙ্গি বিরোধী অভিযানে গ্রেফতার ৫০

ঝিনাইদহে  জঙ্গি দমনে বিশেষ অভিযানে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মী রয়েছেন।
 
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, কোটচাঁদপুরে পাঁচজন, শৈলকুপায় চারজন, ঝিনাইদহ  সদর উপজেলায় তিনজন এবং হরিণাকুন্ডুতে তিনজন, মহেশপুরে তিনজন ও কালীগঞ্জে তিন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।