রিওতে পৌঁছেছেন বোল্ট

সংশয় ছিলো অলিম্পিকে থাকা নিয়ে। বিশ্বের দ্রুততম মানব ছাড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডই যেন কিছুটা রং হারাতো। তবে সব শঙ্কা উড়িয়ে অলিম্পিক শহর রিও ডি জেনিরোতে পা রেখেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
 
চোটের কারণে ন্যাশনাল ট্রায়াল থেকে নাম প্রত্যাহার করলেও জ্যামাইকা অলিম্পিক দলে ঠিকই তার নাম রেখেছে। অলিম্পিকের আগে লন্ডনে ডায়মমন্ড লিগে দুরন্ত ছিলেন তিনি৷ অলিম্পিকে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বোল্ট পা রেখেছেন ব্রাজিলের অন্যতম শহর রিওতে।
 
১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটারে গত দু’বারের মতো এবারও স্বর্ণের লক্ষ্যে তার।
 
রিওতে পা রেখে বোল্ট বলেছেন ‘জানি অলিম্পিকে আমাকে কতটা দরকার৷ আমাকে জিততে হবে৷ ফিরিয়ে আনতে হবে পুরনো দিনগুলি৷ আমি এখানে সবকিছু জিততেই এসেছি৷ সব ইভেন্টে সোনা জেতাই আমার লক্ষ্য৷’
 
বেজিং এবং লন্ডন-আগের দুটো অলিম্পিকে ৬টি সোনা জিতেছিলেন বোল্ট৷ এই জ্যামাইকান স্পিডস্টার অকপটে বললেন,‘আমার রেকর্ড ভাঙা খুব সহজ হবে না৷ আর যদিও হয়, সেটা অনেক দেরিতে হবে৷’