গাজীপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শফিউল ইসলাম (২৫) নীলফামারী সদরের ফুলপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
 
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই মো. হারুন অর- রশিদ বলেন, বেলা ১১টার দিকে কাশিমপুরের জিতারমোড় এলাকায় নির্মাণাধীন পাঁচতলার ছাদের ওপর রড তুলছিলেন শহিদুল ইসলাম । এ সময় ছাদ থেকে পড়ে তিনি আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।