বরিশালে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
 
শনিবার দুপুরে বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ ইসলামিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরাম রহমান (১৭) বরিশাল সরকারি হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা আনিসুর রহমান দুলাল নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
 
বাকেরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, দুপুরে ইসলামিয়া কলেজ এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইরাম নিহত হয়। এতে আহত হন তার সাথে থাকা আরও একজন।