ফরাসি ফুটবল ফরোয়ার্ড সেভিয়ার কেভিন জামেরির সঙ্গে চুক্তি করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার এ কথা জানায় ক্লাবটি। জামেরিওর সঙ্গে চার বছরের চুক্তি করেছে চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ অ্যাটলেটিকো। স্বদেশি ফরোয়ার্ড এন্টোনিও গ্রিজম্যানের সঙ্গে জুটি বাঁধবেন নবাগত এ তারকা।
মেডিকেল চেক আপের জন্য শনিবার বিকেলে মাদ্রিদ পৌঁছেছেন জামেরিও। ফরাসি দল প্যারিস সেন্ট জার্মেই থেকে ২০১৩ সালে সেভিয়ায় যোগ দেয়া ২৯ বছর বয়সী এ তারকা এক নাগারে তিন বার ইউরোপা লীগ শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন।
নিজের ক্যারিয়ারে গত বছর সবচেয়ে সাফল্য পান জামেরিও। এ মৌসুমে ইউরোপসহ সকল প্রকার প্রতিযোগিতায় মোট ২৯ গোল করেন তিনি। তবে সদ্য সমাপ্ত ইউরো ২০১৬ টুর্নামেন্টে দিদিয়ার দেশ্যামের ফ্রান্স দলে জায়গা পাননি তিনি।
এ্যাটলেটিকো কোচ আর্জেন্টাইন সিমিওনে দলের ফরোয়ার্ড ভাগকে শক্তিশালী করতে চেস্টা করছেন। বর্তমানে গ্রিজম্যান ও ফার্নান্দো তোরেসকে দিকে আক্রমণভাগ চালিয়ে যাচ্ছেন তিনি।
চলতি গ্রীষ্মে ইতোমধ্যেই বেনফিকা উইঙ্গার নিকোলাস গাইতান এবং ক্রোয়েশিযন ডিফেন্ডার সিম ভার্সালিকোকে দলে নিয়েছেন তিনি।
গত বছর দলে যোগ দেয়া লুসিয়ানো ভিয়েট্টো ‘আগামী মৌসুমের’ জন্য সেভিয়ায় যোগ দেবে বলেও ঘোষণা দেয় অ্যাটলেটিকো।