বিরল এক রোগে ভুগছে মাগুরার চার বছরের শিশু বায়োজিদ হাসান। প্রোজেরিয়া রোগের কারণে সে স্বাভাবিকের চেয়ে তার দেহের বয়স আটগুণ বেশি মনে হয়।
এই ডিসঅর্ডারের জন্য তার মুখ ফুলে গেছে, বুড়িয়ে গেছে তার হাড়ের জোড়া এবং প্রশ্রাব করতে অসুবিধা হয়। স্থানীয় শিশুরা তার দৈহিক গড়নের জন্য তাকে ভয় পায় বলে জানিয়েছেন বায়োজিদের মা তৃপ্তি খাতুন। তিনি বলেন, মাত্র তিন বছর বয়সে হাঁটতে শিখে কিন্তু তিন মাস বয়সেই তার সব দাঁত উঠে গিয়েছিল।
তিনি যোগ করেন, তার শারীরিক গড়ন অস্বাভাবিক কিন্তু মানসিকভাবে সে দারুণ কথা চালিয়ে যেতে পারে। তার বয়সের শিশুদের হিসেবে সে বেশ চিন্তাশীল। সে দেখতে অন্য শিশুদের মতো নয়, সে দেখতে বৃদ্ধ মানুষের মতো। বায়োজিদ আমার প্রথম সন্তান, আমি আমার সন্তানকে এমন অবস্থায় দেখাটা সহ্য করতে পারছি না।
IMG0
প্রোজেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত বাঁচে, কারণ তারা হার্ট অ্যাটাক ও ব্রেইনস্ট্রোকের ঝুঁকিতে থাকে।
IMG1
বায়োজিদের পিতা লাভলু জানিয়েছেন, সন্তানের চিকিৎসার জন্য চার লক্ষাধিক টাকা খরচ করেছন। কিন্তু কোথাও তার অবস্থার উন্নতি হয়নি। তিনি বলেন, তার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে। আমার ছেলে স্বাভাবিক শিশু নয়, এবং সন্তান বেশিদিন বাঁচবে না এটা যেকোনো মা বাবার জন্য মর্মান্তিক একটি বিষয়।